বিশ্বকাপ দলের ১২ ক্রিকেটারকে ছাড়াই নিউজিল্যান্ড সফরের দল দিলো দ. আফ্রিকা

বিশ্বকাপ শেষ হলেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। তবে সেই সফরে থাকছেন বিশ্বকাপ দলে থাকা ১২ ক্রিকেটার। কিন্তু নিউজিল্যান্ড সফরে রাখা হয়েছে বিশ্বকাপ স্কোয়াডে থাকা কেশভ মহারাজ, জর্জ লিন্ডে ও জেসন স্মিথকে। মার্করাম না থাকায় এই সিরিজে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন মহারাজ।১৫ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ, শেষ হবে ২৫ মার্চ। সেই সিরিজ শেষ হওয়ার পরদিনই শুরু হবে আইপিএল। মার্করাম, ডেভিড মিলার, রাবাদা, রিকেলটন, ডি ককের মতো ক্রিকেটাররা খেলবেন ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে। যে কারণে আইপিএলে তাকা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে।  আরও পড়ুন: নিজের ছেলেও নাকি তাকে ডাকতেন ‘চাচা’ বলে দক্ষিণ আফ্রিকার জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচ ক্রিকেটারকে রাখা হয়েছে স্কোয়াডে। কনোর ইস্টারহুইজেনের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, ইথান বশ ও এনকোবানি মোকিনা। স্কোয়াডে থাকা জর্ডান হারম্যান আরেক ক্রিকেটার রুবিন হারম্যানের ভাই। অন্যদিকে ইথান বশ হচ্ছেন কর্বিন বশের ছোট ভাই।  এসএ টোয়েন্টির গত আসরে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন মোকিনা। পার্ল র‌য়্যালসের হয়ে তিনি নিয়েছিলেন ১৩ উইকেট। বিশ্বকাপ দলে না থাকা ওটনিয়েল বার্টম্যাান, জেরাল্ড কোয়েতজে ও টনি ডি জর্জিকেও রাখা হয়েছে নিউজিল্যান্ড সফরে।  আরও পড়ুন: সুপার এইটে আম্পায়ারদের তালিকা প্রকাশ, দায়িত্বে আছেন বাংলাদেশের সৈকতও নিউজিল্যান্ড সফরের জন্য দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্কোয়াড: কেশভ মহারাজ (অধিনায়ক), ওটনিয়েল বার্টম্যান, ইথান বশ, জেরাল্ড কোয়েতজি, টনি ডি জর্জি, কনোর ইস্টারহুইজেন, ডিয়ান ফরেস্টার, জর্ডান হারম্যান, রুবিন হারম্যান, এনকোবানি মোকিনা, জর্জ লিন্ডে, আন্দিলে সিমিলানে, লুথো সিপমলা, প্রেনেলান সুব্রায়েন ও জেসন স্মিথ।