‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকা, মুখ খুললেন নির্মাতা

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এ প্রধান নায়িকা হিসেবে থাকছেন পাকিস্তানি নায়িকা। শোবিজে যখন এমন খবর ছড়িয়ে পড়েছে তখন এ বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো।নির্মাতার ভাষ্য, আমাদের ভাবনাতেও আসেনি পাকিস্তানি বা ভিন্ন ভাষার কাউকে নেবো! যেটা ছড়িয়েছে, সেটা পুরোটাই ভিত্তিহীন। নির্মাতা আরও জানান, তার সিনেমায় পাকিস্তানি নায়িকা থাকার কোনো সম্ভাবনা নেই। কেননা ‘রকস্টার’-এর গল্প বাংলাদেশের। সিনেমার ভাষাও বাংলা। পাকিস্তানি নায়িকার প্রয়োজন হয় এমন চরিত্র সিনেমাটিতে নেই। মূলত শাকিব খান অভিনীত নতুন সিনেমায় পাকিস্তানি অভিনেত্রী থাকছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে শাকিব খানেরই একটি মন্তব্যে। এক সাক্ষাৎকারে নায়ক নিজেই জানিয়েছিলেন, পাকিস্তানের হানিয়া আমীরের সঙ্গে তার একটি সিনেমার ব্যাপারে আলোচনা চলছে। তবে কোন সিনেমার জন্য সেটি অবশ্য তিনি জানাননি। এ প্রসঙ্গে নির্মাতা রুশো বলেন,শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার কথা বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই। সত্যি বলতে, বাংলা ভাষায় কথা বলে আমরা এমন কাউকে শিগগির চূড়ান্ত করবো। আগামী ঈদুল আযহায় ‘রকস্টার’ মুক্তির পরিকল্পনা রয়েছে আমাদের। আরও পড়ুন: এবারও ইফতার করতে ভুলেননি মিম দেশের বড় বড় পণ্যের বিজ্ঞাপন নির্মাণ করেছেন আজমান রুশো। এবারই প্রথম তিনি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নির্মাতার প্রথম সিনেমায় অডিশনের মাধ্যমে এরইমধ্যে চূড়ান্ত হয়েছে বাংলাদেশের মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। তবে প্রধান নায়িকা চরিত্র এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। আরও পড়ুন: জাতীয় পুরস্কারের স্বচ্ছতা নিয়ে যা বললেন শাকিব খান