পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা মো. সাকিল মৃধার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘরের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করে স্বজন ও এলাকাবাসী।মানববন্ধনে বক্তারা বলেন, এই নির্মমভাবে হত্যার আমরা সুষ্ঠু বিচার চাই। এবং অবিলম্বে যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে। তা না হলে আগামীতে আমরা কঠোর আন্দোলনে যাব।উল্লেখ্য, সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে মিলঘর এলাকার পুকুর থেকে মো. সাকিব মৃধা (২৫) নামে স্থানীয় এক যুবকের হাত-পা বাঁধা অবস্থায় ভাসমান মরদেহ উদ্ধার করে বাউফল থানার পুলিশ।আরও পড়ুন: পুলিশকে সহযোগিতা করায় খুন আশরাফুল, থামছে না মায়ের আহাজারিনিহত মো. সাকিব মৃধা (২৫) মিলঘর এলাকার ঢাকাগামী মুন পরিবহন ও চেয়ারম্যান পরিবহনের টিকিট কাউন্টার পরিচালনা করতেন। তিনি একই ইউনিয়নের মহাশ্রাদ্ধী গ্রামের মৃত সোবহান মৃধার ছেলে।এই ঘটনায় নিহত বড় ভাই অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বাদী হয়ে বাউফল থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।এ ঘটনায় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, এই ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশ একজনকে আটক করেছে। এবং যারা এর সঙ্গে জড়িত তাদেরকে অতি দ্রুত চিহ্নিত করে গ্রেফতারের প্রক্রিয়া চলছে।