ছেলের হাঁটুর ওপর দাঁড়িয়ে একজন গলা টিপে ধরেছিল: মনিরা মিঠু

জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর ছেলে মুশফিক ইসলাম উপন্যাসকে মারধরের ঘটনা শোবিজ অঙ্গনে বেশ আলোচনার জন্ম দিয়েছে। রাজধানীর দিয়াবাড়িতে হামলার ঘটনা অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় জানানোর পর উদ্বিগ্ন হয়ে পড়েন তার সহশিল্পী, আত্মীয়-স্বজন ও ভক্ত-অনুরাগীরা। সবার উদ্বিগ্ন হওয়ার বিষয়টি আমলে নিয়ে ছেলের বর্তমান পরিস্থিতির কথা জানিয়েছেন অভিনেত্রী।অভিনেত্রী মনিরা মিঠু এক ফেসবুক পোস্টে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ছেলের শারীরিক অবস্থা বর্ণনা করে তিনি ফেসবুক পোস্টে লেখেন,আমার বড় সন্তান উপন্যাসের সারা শরীর ব্যথায় কাতর। তার ডান চোখে বেশি আঘাত করা হয়েছে। আমার সন্তানের হাঁটুর ওপর একজন দাঁড়িয়ে গলা টিপ দিয়ে ধরে রেখেছিল, আরেকজন লাথি- ঘুষি মারছিল। মানসিকভাবে আহত এই অভিনেত্রী আরও লেখেন,আমার সন্তানকে রাস্তায় ফেলে গাড়ির মালিক ও তার চালক জানোয়ারের মতো যেভাবে রক্তাক্ত করেছে, তার ভিডিও আপনারা এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই মুহূর্তে আমার আর কিছু বলার নেই। অনাকাঙ্খিত এই ঘটনায় এরইমধ্যে ভাটারা থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তবে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কি না তা এখনো জানাননি। আরও পড়ুন: ভিডিও প্রকাশ করে গোপন তথ্য ফাঁস করলেন কেয়া পায়েল গত ১৯ ফেব্রুয়ারি বিকেলে দিয়াবাড়ি মেট্রো স্টেশন এলাকায় হামলার শিকার হন অভিনেত্রীর বড় ছেলে উপন্যাস। একটি দ্রুতগামী প্রাইভেটকার পেছন থেকে সজোরে ধাক্কা দেয় তাদের গাড়ি। এর প্রতিবাদ জানিয়ে ওই গাড়ি আটকাতে গেলে দুর্বৃত্তরা উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়ে যায়। এ ঘটনায় রাজধানীর উত্তরায় তুরাগ থানায় অভিযোগ দায়ের করেন মিঠু।  আরও পড়ুন: দিন-রাত আমার কোলে একটা জীবন্ত পুতুল ঘুমায়: অবন্তী সিঁথি