শীর্ষস্থান মজবুত করতে রাতে মাঠে নামছে রিয়াল

লা লিগার শীর্ষস্থান মজবুত রাখতে রাতে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, প্রতিপক্ষ ওসাসুনা। আল সাদার স্টেডিয়ামে শনিবার (২১ ফেব্রুয়ারি) ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।আসরের শুরু থেকে লম্বা সময়, লা লিগার শীর্ষে বেশ ভালোভাবেই বসে ছিল বার্সেলোনা। কিন্তু গেল কয়েক ম্যাচে সেই প্রেক্ষাপট বদলে যায়। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদই এখন সবার ওপরে। লস ব্ল্যাঙ্কোসের এবারের লড়াই শীর্ষস্থান আরও মজবুত রাখার। ২৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার ওপরে রিয়াল, সমান ম্যাচ খেলে ২ পয়েন্টে পিছিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বার্সা। তাই শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। কোনো ভুল করার সুযোগ নেই আনচেলত্তির উত্তরসূরী আরবেলোয়ার সামনে। আরও পড়ুন: উয়েফার কাছে এবার রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে বেনফিকার অভিযোগ ভিনি-এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, নতুন কোচের ভিন্ন ভিন্ন কৌশল। এ ম্যাচে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ওসাসুনা। ৩০ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান ১০ নম্বরে। শিরোপা রেস থেকে অনেকটাই দূরে। তবে, সাম্প্রতিক ফর্ম একেবারের খারাপ নয় তাদের, সবশেষ ৫ ম্যাচে হারের কোনো রেকর্ড নেই ওসাসুনার। এছাড়া ম্যাচে ঘরের মাঠের সুবিধা নিতে চাইবে দলটা। তবে, পরিসংখ্যান বলছে রিয়ালের পক্ষে কথা, লিগে সবশেষ আট ম্যাচে অপরাজিত লস ব্ল্যাঙ্কোস। অ্যাওয়ে ম্যাচে ধরে রেখেছে আধিপত্য। এছাড়া এখন পর্যন্ত সবমিলিয়ে দুদলের মুখোমুখি মোট ৪০ ম্যাচের মধ্যে ২৮ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, আর ৯ ম্যাচ হয়েছে ড্র। আরও পড়ুন: ভিনিসিউসের নৈপুণ্যে বার্সাকে পেছনে ফেলে শীর্ষে রিয়াল ম্যাচের আগে রিয়াল আছে বেশ স্বস্তিতেই, আপাতত নেই নতুন কোনো ইনজুরির দুশ্চিন্তা। তাই বড় কোনো অঘটন না ঘটলে ম্যাচে জয়ের ব্যাপারে অনেকটাই এগিয়ে রিয়াল মাদ্রিদ