বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিন শনিবারেও অফিস করার ঘোষণা বাস্তবায়িত হল। শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অফিস করেছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে পতাকাবিহীন গাড়িতে কার্যালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। গুলশান বাসভবন থেকে কোনো জাঁকজমক ছাড়া তিনি সাধারণের মতোই অফিসে আসেন। কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে গুলশানের বাসভবন থেকে পতাকাবিহীন সাধারণ গাড়িতে চড়ে অফিসের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সূত্র জানায়, Read More