একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বৈশাখী নিউজ ডেস্ক: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিন বাহিনীর প্রধান, বাংলাদেশ সরকারের মন্ত্রী, নির্বাচিত সংসদ সদস্য, বিরোধী দল, বিদেশি কূটনৈতিক ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা শ্রদ্ধা জানান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) মধ্যরাতে একুশের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। পরে ১২টা ৭ মিনিটে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের স্মরণে বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এরপর মন্ত্রিপরিষদের সদস্যরা তারেক রহমানের নেতৃত্বে শ্রদ্ধা জানান। এ সময় শ্রদ্ধা জানান Read More