পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছিলেন, তা অবৈধ ঘোষণা করেছেন দেশটির সুপ্রিম কোর্ট। শুক্রবার দেশটির সর্বোচ্চ আদালত বলেছেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইমারজেন্সি ইকোনমিক পাওয়ারস অ্যাক্ট-‘আইইইপিএ’ প্রয়োগ করে ওই শুল্ক আরোপ করেছেন। কিন্তু আইনটি প্রেসিডেন্টকে ওই শুল্ক আরোপের ক্ষমতা দেয় না। সুপ্রিম কোর্টের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। The post পাল্টা শুল্ক আরোপকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের রায়ে অসন্তুষ্ট ট্রাম্প appeared first on চ্যানেল আই অনলাইন .