মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ৩১ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত চীন সফর করবেন। হোয়াইট হাউস এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৭ সালে ট্রাম্পের শেষ চীন সফরের পর এটি হবে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরকারি বেইজিং সফর। খবর আল জাজিরার।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান যে, ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের মধ্যে চমৎকার এবং ভালো যোগাযোগ বজায় রাখার পর চীন সফরের বিষয়টি সামনে এলো। ট্রাম্প বৃহস্পতিবার এই পরিকল্পিত সফর সম্পর্কে বলেছিলেন, ‘এটি মারাত্মক একটি সফর হতে চলেছে।’ আরও পড়ুন: ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলো মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের চীন সফরের ঘোষণাটি মার্কিন সুপ্রিম কোর্টের রায় বাতিল করার কিছুক্ষণ আগে আসে। যেখানে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের উপর যে শুল্ক আরোপ করেছিলেন, তা বাতিল করা হয়েছে। এই কৌশলটি মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে তার নীতি সমর্থনের জন্য অন্যান্য দেশকে প্রভাবিত করার জন্য ব্যবহার করেছেন বলে প্রতিবেদনে বলা হয়। বেইজিংয়ের আলোচনার সূচিতে সম্ভবত শুল্ক আরোপের বিষয়টি থাকবে, পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য হুমকির প্রতি চীনের প্রতিক্রিয়াও থাকবে, যার মধ্যে আর সয়াবিন না কেনা অন্তর্ভুক্ত থাকতে পারে। যা আগে চীনে মার্কিন রপ্তানির শীর্ষস্থানীয় পণ্য ছিল।সাম্প্রতিক মাসগুলোতে বেইজিংয়ে বেশ কয়েকজন পশ্চিমা নেতা সফর করেছেন। যার মধ্যে রয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, যিনি তার সফরের সময় নতুন বাণিজ্য চুক্তি এবং চীনা তৈরি বৈদ্যুতিক গাড়ি কেনার উপর কানাডার নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা বলেছেন।কোভিড-১৯ মহামারী, যাকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট চীনা ভাইরাস হিসেবে চিহ্নিত করেছিলেন, তারপর এটি ট্রাম্পের প্রথম চীন সফর হবে। ট্রাম্প তখন মার্কিন যুক্তরাষ্ট্রে এই ভাইরাস খুব বেশি প্রভাব ফেলতে পারবে না বলে জানান, যেখানে মহামারী চলাকালীন দশ লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছিল। আরও পড়ুন:সুপ্রিম কোর্টের রায়ে তীব্র অসন্তোষ, নতুন ১০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের মহামারী চলাকালীন কঠোর স্ব-আরোপিত বিচ্ছিন্নতার পরে, ২০২৩ সালের জানুয়ারিতে সীমান্ত পুনরায় খোলা হয়। এরপর থেকে চীন সাম্প্রতিক মাসগুলোতে বহির্বিশ্বের সাথে যোগাযোগের প্রচেষ্টা আরও বাড়িয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।