সিলেটে রমজান-ঈদে দোকানপাট খোলা রাখা ও ফুটপাত নিয়ে নতুন ঘোষনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে রমজান ও ঈদ উপলক্ষে দোকান খোলা রাখা, ফুটপাত ও জননিরাপত্তা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। শনিবার (২১ ফেব্রুয়ারি) জারি করা এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্যবসায়ী ও ক্রেতাদের সুবিধার্থে এদিন থেকে পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত তৈরি পোশাক ও বিপণিবিতানের দোকান বন্ধ রাখার পূর্ব নির্ধারিত সময়সূচি প্রত্যাহার করা হয়েছে। ফলে নির্দিষ্ট সময়সীমার বাধ্যবাধকতা ছাড়া দোকান খোলা রাখা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নগরীর প্রধান সড়ক ও মার্কেটের সামনে ফুটপাত অবশ্যই হকারমুক্ত রাখতে হবে। কোনো দোকান বা মার্কেটের সামনে হকার দেখা Read More