আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোর পাকিস্তানিদের না কেনার গুঞ্জনকে ইংলিশরা কীভাবে দেখছেন

বিবিসি স্পোর্টস খবরটা গতকালই দিয়েছিল। দ্য হান্ড্রেডের নিলাম থেকে পাকিস্তানি প্লেয়ারদের কিনবে না আইপিএল-সংশ্লিষ্ট ৪টি দল। ওই ৪টি দল হলো ম্যানচেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাউদার্ন ব্রেভ ও সানরাইজার্স লিডস।নাম দেখেই বোঝা যাচ্ছে, ম্যানচেস্টার সুপার জায়ান্টসের সঙ্গে লখনৌ সুপার জায়ান্টস, এমআই লন্ডনের সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স ও সানরাইজার্স লিডসের সঙ্গে সানরাইজার্স হায়দরাবাদের সম্পর্ক। ব্রেভের প্রায় অর্ধেক মালিকানা কিনেছে জিএমআর গ্রুপ, আইপিএলে তারা দল চালায় দিল্লি ক্যাপিটালস নামে। লিডসের একক মালিকানা সান গ্রুপের, সঞ্জিব গোয়েঙ্কা গ্রুপের ম্যানচেস্টারে বিনিয়োগ ৭০ শতাংশ। ব্রেভে জিএমআর ও এমআই লন্ডনে রিলায়ান্স গ্রুপের বিনিয়োগ ৪৯ শতাংশ।পাকিস্তানি প্লেয়ারদের না কেনার সম্ভাবনা রাজনৈতিক কারণে। ২০০৯ সাল থেকে আইপিএলে কোনো পাকিস্তানি প্লেয়ারকে নিচ্ছে না ভারত। দ্য হান্ড্রেডের আইপিএল-সংশ্লিষ্ট দলগুলোর ক্ষেত্রেও কি এমনটি হতে যাচ্ছে? প্রতিযোগিতায় খেলার জন্য ষাটের অধিক পাকিস্তানি ক্রিকেটার নাম দিয়েছেন। এই আসরের নিলাম অনুষ্ঠান হবে ১১ ও ১২ মার্চ।আরও পড়ুন: নামিবিয়ার বিপক্ষে বাবরকে কেন ব্যাটিং দেয়া হয়নি, জানালেন কোচপাকিস্তানি খেলোয়াড়দের নিয়ে এমন নীতির সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভন। এক্সে এক পোস্টে তিনি বলেছেন, ইংল্যান্ডের এই বিষয়টি দ্রুত সমাধান করা উচিত। এটা ঘটতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি।ভনের কাতারে ইংল্যান্ডের বর্তমান অধিনায়ক হ্যারি ব্রুক। প্রতিযোগিতাটিতে যদি শেষ পর্যন্ত কোনো পাকিস্তানি নেওয়া না-ই হয়, তবে এটা লজ্জাজনক হবে বলে মনে করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার এইটের ম্যাচকে সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমার মনে হয় নিলামে প্রায় ৫০–৬০ জন খেলোয়াড় আছে, আর তাদের মধ্যে কয়েকজনকে না দেখতে পাওয়া সত্যিই লজ্জাজনক হবে। সেখানে দারুণ কিছু ক্রিকেটার আছেন, আর তারা মাঠে অসাধারণ দর্শক টানেন। পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়কে সেখানে না দেখতে পাওয়া খুবই হতাশার হবে, কারণ তারা টুর্নামেন্টকে আকর্ষণীয় করে তোলে।’