বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আগামী দিনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর কার্যক্রমে নাগরিক সমাজের প্রতিনিধিদের আরও বেশি সম্পৃক্ত করা হবে। এ জন্য ওয়ার্ডভিত্তিক এক বা একাধিক নাগরিক কমিটি গঠন করা হবে, যারা কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়ন হচ্ছে কি না তা তদারক করবেন। শনিবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে সিলেটের লাক্কাতুরা এলাকায় টিসিবির ভ্রাম্যমাণ ট্রাকসেল কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “টিসিবির পণ্য সরবরাহ একটি সার্ভিস। এটি যেন জনআকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়, তা আমরা নিশ্চিত করব।” পরিদর্শনকালে টিসিবির চেয়ারম্যান Read More