চাপের কাছে মাথা নত করব না: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক আলোচনার মধ্যে তার দেশ বিশ্বশক্তির চাপের কাছে মাথা নত করবে না। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি এ কথা বলেছেন।