দেশের শীর্ষ জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। টেলিভিশনটির অনলাইন সংস্করণ ‘সময় নিউজে’ শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রকাশিত সেরা সাতটি আলোচিত খবর পাঠকদের জন্য তুলে ধরা হলো।বাঙালির হৃদয় নিংড়ানো শ্রদ্ধা: ফুলে ফুলে ভরে গেছে শহীদ মিনারের বেদি একুশের প্রথম প্রহর থেকে শুরু হওয়া জনস্রোত ভোরের আলো ফুটতেই রূপ নিয়েছে মহাসমুদ্রে। নগ্ন পা আর হাতে শিমুল-পলাশ কিংবা শুভ্র সব ফুলের তোড়া নিয়ে লাখো মানুষের গন্তব্য এখন একটিই–কেন্দ্রীয় শহীদ মিনার। বিস্তারিত পড়তে ক্লিক করুন। এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আগামী ১২ মার্চ অথবা এর দুয়েক দিন আগে বসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। ভাষা শিক্ষায় জোর দেব: শিক্ষা প্রতিমন্ত্রী ভাষা শিক্ষায় অনেক বেশি জোর দেবেন বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিস্তারিত পড়তে ক্লিক করুন। কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, করছেন কী? অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষ হওয়ার পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস-- এ বিষয়ে অনেকেই জানার ইচ্ছা প্রকাশ করেছেন। জানা গেছে, তিনি কিছুটা নিরিবিলি সময় কাটাচ্ছেন যমুনায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পর তিনি এখনও সেখানেই অবস্থান করছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত পড়তে ক্লিক করুন। প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দাফতরিক কার্যক্রম শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন কার্যালয়ে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বিস্তারিত পড়তে ক্লিক করুন। শিশু গৃহকর্মী নির্যাতন: দায় স্বীকার করে জবানবন্দি দিলেন বিমানের সাবেক এমডির স্ত্রী শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক এমডি সাফিকুর রহমানের স্ত্রী বিথী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। বিস্তারিত পড়তে ক্লিক করুন।