যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য নিহত

যশোরের চৌগাছায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের চান্দাআফরা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।নিহত হুমায়ুন কবির যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চৌগাছা উপজেলার বাড়িয়ালী গ্রামে। চৌগাছা পৌর এলাকাতেও তার বাড়ি রয়েছে।আরও পড়ুন: কুড়িগ্রামে সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেফতারএ বিষয়ে নিহতের চাচা শ্বশুর চৌগাছা পৌরসভার কর্মকর্তা শাহিনুর রহমান জানান, কর্মস্থল থেকে ছুটি নিয়ে শনিবার বিকেলে নিজের মোটরসাইকেলে চৌগাছার বাড়িতে ফিরছিলেন জামাই হুমায়ুন কবির। আফরা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় অন্য মোটরসাইকেলে থাকা যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার হাসান (৪০), রাহুল (২০) ও রঘুনাশপুরের তুহিন (৩৫) গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।আরও পড়ুন: ট্রাকচাপায় প্রাণ গেল বাবা-ছেলেরচৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্ট থেকে একটি দল নিহত হুমায়ুন কবির রিপনের মরদেহ সিএমএইচে নিয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’