সুন্দরবনে ৪১০ কেজি মহাবিপন্ন শাপলাপাতা মাছ শিকারের অপরাধে ২২ জেলেকে আটক করেছে বনবিভাগ।শনিবার (২১ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে। এ সময় আদালতের নির্দেশে জব্দ করা ওই শাপলাপাতা মাছ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে বলে বনবিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে সাতক্ষীরায় রেঞ্জে মান্দারবাড়িয়া অভয়ারণ্য এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আরও পড়ুন: পটুয়াখালীতে ২ কোটি টাকার শাপলাপাতা মাছ ও জাটকা জব্দআটকরা হলেন: পটুয়াখালীর জামাল হওলাদার (৩২), মো. মোমেদ (৪৫), মো. কালু (৪৮), ফরহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০), দুলাল গাজী (৩০), মো. হানিফ হাওলাদার (৪০), মো. রাসেল (৩০), হাওলাদার (১৮), ইসমাইল (১৮), ইব্রাহিম (১৮), মো. শরিফ মিয়া (১৮), ও বাগেরহাট জেলার শফিকুল খান (২০), জামাল হওলাদার (৩২), মো. ছোমেদ (৪৫), মো. কালু (৪৮), ফরহাদ (৩০), মো. ইয়াছিন খান (৪০),দুলাল গাজী (৩০) ও মো. হানিফ হাওলাদার (৪০)।আরও পড়ুন: জালে ধরা পড়ল ‘সমুদ্রদানব’ খ্যাত ১৫ মণ ওজনের শাপলাপাতা!এ বিষয়ে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, ওই জেলেরা সংরক্ষিত সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে ঢুকে পাচারের জন্য নিষিদ্ধ বড়শি দিয়ে মহাবিপন্ন শাপলা পাতা মাছ শিকার করছিলেন। তাদের বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালতের নির্দেশে জব্দকৃত মহাবিপন্ন শাপলা মাছ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।