জনবল নেবে আইপিডিসি ফাইন্যান্স

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। প্রতিষ্ঠানটির মিডিয়াম মার্কেট এন্টারপ্রাইজ বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: এআরএম/আরএম, নির্ধারিত নয়। আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ২ থেকে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, ঢাকা (সাভার), যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে।বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আরও পড়ুন: জনবল নেবে লংকাবাংলা ফাইন্যান্সআবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে।আবেদনের সময়সীমা: আগামী ১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।