৩০ পেরিয়ে ৫০০ গোল রোনালদোর, দারুণ জয়ে শীর্ষে আল নাসর

মাঝে পথ হারিয়ে সৌদি প্রো লিগের শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়েছিল আল নাসর। এরপর ক্লাবের দলবদল পলিসি নিয়ে অসন্তুষ্টির জন্য ধর্মঘটে গিয়েছিলেন লিগের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে, দুঃসময়ই তাতিয়ে দিয়েছে আল নাসর আর রোনালদোকে। টানা জয়ে আল হিলালকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে আল নাসর।শনিবার (২১ ফেব্রুয়ারি) রিয়াদের আল আওয়াল পার্কে আল হাজেমকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। দলের বড় জয়ের দিনে জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাকি গোল দুটি করেন কিংসলে কোম্যান ও অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল।এই জয়ের পর ২২ ম্যাচে ১৮ জয় ও ১ ড্রয়ে ৫৫ পয়েন্ট নিয়ে আল হিলালকে পেছনে ফেলে শীর্ষে উঠেছে আল নাসর। সমান ম্যাচে আল হিলালের সংগ্রহ ৫৪ পয়েন্ট।ঘরের মাঠে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে আল নাসর। ৫৬ শতাংশ বল পজশন ধরে রেখে ১৩টি শট নিয়েছে রোনালদোর দল, যার ১০টিই লক্ষ্যে ছিল। আল হাজেমের ২টি শটের ১টি লক্ষ্যে ছিল।ম্যাচের ১৩ মিনিটেই কোম্যানের পাস থেকে বল জালে পাঠিয়েছিলেন রোনালদো, কিন্তু সেই গোল অফসাইডের অজুহাতে বাতিল করে দেন রেফারি। পরবর্তীতে ভিএআর চেক করে অবশ্য গোলের বাঁশি বাজান রেফারি। আরও পড়ুন: ওসাসুনার কাছে হেরে শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে রিয়াল৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কোম্যান। জোয়াও ফেলিক্সের পাস থেকে গোলটি করেন এই ফ্রেঞ্চম্যান।৩৭ মিনিটে ব্রোজোভিচের লম্বা পাস ধরে বল জালে পাঠিয়েছিলেন রোনালদো। কিন্তু অফসাইডের জন্য গোলটি বাতিল করে দেন রেফারি।৬৫ ও ৬৬ মিনিটে রোনালদোর পরপর দুটি জোরাল শট ঠেকিয়ে দেন হাজেমের গোলরক্ষক।৭৭ মিনিটে দারুণ এক গোলে ব্যবধান বাড়ান অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। এর দুই মিনিট পরেই দলের চতুর্থ ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন রোনালদো।চলতি মৌসুমে আল নাসরের জার্সিতে লিগে ১৯ ম্যাচে ২০ গোল করলেন রোনালদো। বয়স ৩০ পার হওয়ার পর রোনালদো ৫০০এর বেশি গোল করলেন, আর ক্যারিয়ারে সব মিলিয়ে গোলসংখ্যা দাঁড়াল ৯৬২।আরও পড়ুন: কেইনের নৈপুণ্যে ফ্রাঙ্কফুর্টকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো বায়ার্নদারুণ এই জয়ের পর রোনালদো বলেন, 'আমি সৌদিকে ধারণ করি, এখানেই খেলতে চাই আমি।'এই পর্তুগিজ যোগ করেন, 'আমি এটা আগেও বহুবার বলেছি...আমি সৌদি আরবকে ধারণ করি। এটা সেই দেশ যারা আমাকে স্বাগত জানিয়েছে, একইভাবে আমার পরিবার ও বন্ধুদের। আমি এই দেশে সুখে আছি। আমার সিদ্ধান্ত পরিস্কার, আমি এখানে থাকতে চাই।'