গত এক দশকের তো বটেই, বাবর আজম পাকিস্তানের সেরা ক্রিকেটারদের একজন। তবে টি-টোয়েন্টিতে তার পারফরম্যান্স নিয়ে অনেকের অসন্তুষ্টি। ফরম্যাটটির সর্বোচ্চ রানসংগ্রাহক হলেও তিনি ব্যাট করেছেন মাত্র ১২৮.১৮ স্ট্রাইকরেটে।ভারতের বিপক্ষে হারের পর এই বাবর আজমকে নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আসরের তিন ম্যাচে ১১৫ স্ট্রাইকরেটে মাত্র ৬৬ রান করেছেন তিনি। বাবরসহ শাহিন শাহ আফ্রিদি ও শাদাব খানকে টি-২০ দল থেকে বাদ দেওয়ার পরামর্শ অনেকের। এরইমধ্যে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের একাদশেও বাবর জায়গা করে নিয়েছিলেন, যদিও ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়ে যায়। পাকিস্তান কোচ মাইক হেসন তার ওপর আস্থা রাখছেন।তবে শোয়েব আখতার বাবরকে টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য যোগ্য মনে করেন না। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস মন্তব্য করেছেন, বাবরের উচিত ছিল এই বিষয়টা অনুধাবন করা। আর যদি একান্তই তিনি খেলেন, তবে সেটা যেন হয় প্রথম ৬ ওভারের মধ্যে।আরও পড়ুন: নিজের ব্যতিক্রমী বোলিং অ্যাকশন নিয়ে মুখ খুললেন পাকিস্তানি স্পিনার‘গেম অন হ্যায়’ নামক ইউটিউব শোয়ে শোয়েব বলেন, ‘প্রথমত, বাবরের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে এই ফরম্যাটটা তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি আপনি বাবরকে খেলাতে চান, তাহলে নিশ্চিত করা উচিত যে সে প্রথম ছয় ওভারে ব্যাটিং করবে। বিষয়টা খুবই সহজ। এতে কোনো রকেট সায়েন্স নেই।একই শোয়ে মোহাম্মদ হাফিজ বলেন, ‘আমাদের কোচ বাবর আজমকে নিয়ে একটি মন্তব্য করেছেন, কিন্তু আমি সেটা বুঝতে পারিনি। তিনি বলেছেন, ‘‘বাবর এমন কোনো ব্যাটার না যে পাওয়ারপ্লেতে সর্বোচ্চ সুবিধা নিতে পারে। আবার ১০ ওভারের পর বড় শটও খেলতে পারে না। আমি কথাটা বোঝার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। ১৫ বার শুনেছি। কিন্তু কোনো লাভ হয়নি। যদি এমনটাই হয়, তাহলে বাবর খেলছে কেন?’