সংসার জীবন নিয়ে খোলামেলা জবাব তাপসী পান্নুর

বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তার নিজের ক্যারিয়ারে শুরু থেকেই শক্তিশালী অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার তিনি তার ব্যক্তিগত বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন তার বিয়ে পরবর্তী অবস্থা সম্পর্কে। অভিনেত্রী তাপসী অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বোকে বিয়ে করেন।তাপসীর দাবি, তার জীবন আগের মতোই চলছে এবং বিয়ের বিষয়টি তিনি প্রায়ই ভুলে যান। আরও পড়ুন: বিজয়-রাশমিকার বিয়ের নিমন্ত্রণে উপহারের চমক, মানতে হবে যেসব শর্তসাক্ষাৎকারে তাপসী পান্নু জানান, বিয়ের পর তার জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি বা একে তিনি আলাদা কোনো ‘বোঝা’ মনে করেন না। দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিয়ে করায় নতুন কোনো পরিস্থিতির চাপ নিতে হয়নি তাকে।তাপসী বলেন, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। জীবনের চাকা ঠিক আগের গতিতেই চলছে। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, আমাদের রসায়ন যেন কোনোভাবেই বদলে না যায়। বাস্তবেও তাই হয়েছে। আরও পড়ুন: এক পর্দায় চমক দেখাবেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা, আলিয়া২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-র সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। এরপর দীর্ঘ ১১ বছর তারা প্রেমের সম্পর্ক গোপন রেখেছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে ভারতের উদয়পুরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়ের খবরটি শুরুতে গোপন থাকলেও পরে সামাজিকমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ভাইরাল হয়।