শিক্ষা ক্যাডারদের কাজ কেবল চক–ডাস্টার হাতে শ্রেণিকক্ষে, না শিক্ষাব্যবস্থাপনা ও প্রশাসনের নেতৃত্বে থাকা
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বর্তমানে মোট ২৬টি ক্যাডারে বিভক্ত। সেখানেও বিসিএস সাধারণ শিক্ষা অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি কলেজ ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন দপ্তরে তাঁরা দায়িত্ব পালন করেন বলেই তাঁদের কর্মকর্তা ও শিক্ষক—দ্বৈত পরিচয়ে পরিচিত হতে হয়।