একুশ ফিরেছে আবার

একুশ ফিরেছে আবারনাগরিক ফিরেছে আত্ম-জিজ্ঞাসায়চেতনা ফিরেছে শহীদ মিনারের স্তম্ভ পেরিয়ে মানুষের ভিড়ে।শুধু বর্ণমালার মিছিলে নয়, ফিরেছে হৃদয়ের গহীনে। কতটুকু শুদ্ধ হলো আমাদের প্রাত্যহিকী?বর্ণমালার মিছিলে আজও খুঁজি বরকতের রক্তমাখা শার্টখুঁজি প্রথাগত পুষ্পার্ঘ্যে ধুয়ে ফেলা দায়—তাই তো একুশ মিশে আছে আমার বর্ণমালায় মিনার বেদির আল্পনায়আর কুয়াশায় মোড়া প্রভাতফেরির নতুন রাঙা ভোরে। বহুমাত্রিক বাংলাদেশে একুশ ফিরেছে আবারঅহংকারের চাদর ছিঁড়ে সত্যের আঙিনায়,হৃদয় জাগুক মাতৃভাষার পবিত্র সীমানায়। এসইউ