হরমুজ প্রণালিতে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে সায়াদ-৩জি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে অনুষ্ঠিত ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়ার সময় আইআরজিসির নৌবাহিনী প্রথমবারের মতো এ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। শনিবার (২১ ফেব্রুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, আইআরজিসি নৌবাহিনী শনিবার শহীদ সায়াদ শিরাজি জাহাজ থেকে ভূমিভিত্তিক সায়াদ-৩জি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার নৌ সংস্করণ উৎক্ষেপণের একটি ভিডিও প্রকাশ করেছে। সায়াদ-৩জি ক্ষেপণাস্ত্রটি উল্লম্বভা উৎক্ষেপণ ক্ষমতা সম্পন্ন এবং এর পাল্লা ১৫০ কিলোমিটার (৯৩ মাইল)। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, এই ব্যবস্থা শহীদ সোলেইমানি ক্লাসের সামরিক জাহাজের জন্য একটি আঞ্চলিক বিমান প্রতিরক্ষা সুরক্ষা স্থাপন করতে সক্ষম। আরও পড়ুন: এবার শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান ২০১৬ সালের ২৮ ডিসেম্বর ইরান প্রথমবারের মতো দূরপাল্লার ভূমিভিত্তিক সায়াদ-৩ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল। ভূমিভিত্তিক সংস্করণটির পাল্লা ১২০ কিলোমিটার, দৈর্ঘ্য ৬ মিটার এবং ওজন ৯০০ কেজি। হরমুজ প্রণালিতে ১৬ ফেব্রুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী ‘স্মার্ট কন্ট্রোল’ মহড়াটি শেষ হয়েছে। আরও পড়ুন: উত্তেজনা তুঙ্গে, ইরানে হামলার পরিকল্পনা স্বীকার করলেন ট্রাম্প পারমাণবিক চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্র ইরানের কাছাকাছি সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে এবং প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সীমিত সামরিক হামলার কথা বিবেচনা করছেন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দিকে অগ্রসর হচ্ছে, যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। এ অবস্থায় ওয়াশিংটনের কূটনৈতিক চাপ আর সামরিক তৎপরতার মুখে তেহরান মাথা নত করবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা মাথা নত করব না।