ভাষাশহীদদের স্মরণে যশোর বন্ধুসভার পুষ্পস্তবক অর্পণ

যশোর বন্ধুসভার উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রুয়ারি জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে বন্ধুসভার বন্ধুরা ভাষাশহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।