নিশাঙ্কার জন্য শ্রীলঙ্কার রান তাড়া করা উচিত

একটা ম্যাচকে হিসাব থেকে বাদ দিলে গ্রুপপর্বে শ্রীলঙ্কার পারফরম্যান্স প্রত্যাশিত পর্যায়েই ছিল। অস্ট্রেলিয়ার মতো দল তাদের কাছে পাত্তা পায়নি। একপ্রকার নেচে-গেয়ে সুপার এইটে উঠেছে তারা। এই যাত্রায় সবচেয়ে বড় অবদানটা কার জানেন তো? পাথুম নিশাঙ্কার।লঙ্কান ওপেনার গ্রুপপর্ব পর্যন্ত আসরের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। ৪ ইনিংসে ১৫৬.৬৯ স্ট্রাইকরেটে করেছেন ১৯৯ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮২ রান তাড়ায় ১০০ রান করে অপরাজিত ছিলেন। এই ব্যাটার টি-টোয়েন্টিতে রান তাড়ায় নামলেই যেন ব্লকবাস্টার, বিষয়টির প্রমাণ ২০২৪ সাল থেকে দিয়ে আসছেন।দেশের জার্সিতে নিশাঙ্কা ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৪৬টি টি-২০ খেলেছেন। এরমধ্যে প্রথম ইনিংসে ব্যাট করেছেন ২৪ ম্যাচে। এই ম্যাচগুলোতে ১২২.৭ স্ট্রাইকরেটে করেছেন ৪৮১ রান, গড় ২০.০৪। রান তাড়ায়, অর্থাৎ দ্বিতীয় ইনিংসে ভিন্ন এক নিশাঙ্কার দেখা মিলে। ২২ ইনিংসে তিনি করেছেন ২৪ ইনিংসের ডাবলের বেশি রান, গড়ও দ্বিগুনের বেশি।আরও পড়ুন: বাবরকে টি-টোয়েন্টির জন্য উপযুক্ত মনে করেন না শোয়েব আখতারদ্বিতীয় ইনিংসে তার ১০৫৭ রান এসেছে ১৫৭.৫২ স্ট্রাইকরেটে। গড় ৫৮.৭২। রান তাড়ায় ৪ ইনিংসে অপরাজিতও ছিলেন তিনি। চার হাঁকিয়েছেন ১০৬টি, ছক্কা ৪২টি। প্রথম ইনিংসে যা ৬০ ও ১০।সুপার এইটের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। পাল্লেকেলেতে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে। নিশাঙ্কার জন্য এ ম্যাচে লঙ্কানদের কি পরে ব্যাট করা উচিত নয়! উচিতই তো।পরে ব্যাট করার ব্যাপারটি কেবলই শ্রীলঙ্কার ওপর নির্ভর করছে না। সে জন্য টস গুরুত্বপূর্ণ। টস জিতলে পরে ব্যাটিং নেওয়ায় তাদের কেউ আটকাবে না, আর যদি ইংল্যান্ড টস জিগে আগে ব্যাটিংয়ে যায়, তাহলে তো কথাই নেই।