রাজধানীর মোহাম্মদপুরে চুরি-ছিনতাই রোধে বেশ কিছু পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নির্বাচনের দিন বিরোধী দলের সঙ্গে সংঘর্ষে আহতদের দেখতে যান তিনি। আরও পড়ুন: ভাষা শিক্ষায় জোর দেব: শিক্ষা প্রতিমন্ত্রী সেখানে শিক্ষা প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমি অপপ্রচার নিয়ে চিন্তিত না। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ী হওয়ার আগে অনেক চড়াই–উতরাই পেরিয়ে আসতে হয়েছে। প্রতিপক্ষ কেন্দ্র দখলের চেষ্টা করেছে। এই হামলাকে আমরা আইন ছাড়া ছেড়ে দেব না। প্রত্যেক আহত কর্মীর বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে। আরও পড়ুন: মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো ছায়াও থাকবে না: শিক্ষা প্রতিমন্ত্রী এ সময় ববি হাজ্জাজ বলেন, সেনা ক্যাম্প সরে যাওয়ায় আমার এলাকার পুলিশদের শক্তিশালী করার জন্য যথাযথ পদক্ষেপ নেয়া হবে। আদাবর বা মোহাম্মদপুর এলাকায় চুরি-ছিনতাই রোধে ৫৫০টি সিসিটিভি স্থাপন, বসিলাতে পুলিশ ক্যাম্প, পুলিশ বক্স ২০টি এবং টহল গাড়ির সংখ্যা বাড়ানো হবে।