চেতনানাশক পানিতে গৃহকর্ত্রীর মৃত্যু, স্বর্ণ-টাকা নিয়ে পালান বিলকিস: পিবিআই

রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খেয়ে আয়েশা আক্তার নামের এক গৃহকর্ত্রীর মৃত্যুর ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান জানান, ঘটনার দুই দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পান বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় ভুক্তভোগী আয়শা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। পরে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যান গৃহকর্মী। এ ঘটনায় ভুক্তভোগী আয়শা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পরে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওই গৃহকর্মীকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন: ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিবিআইয়ের এ কর্মকর্তা আরও জানান, এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।