শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: লন্ডনে গণমাধ্যম কর্মী, লেখক ও গবেষকদের সংগঠন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছে ভাষার জন্য জীবন দানকারী বীর শহিদদের। অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্ক শহিদ মিনার প্রাঙ্গণে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। এসময় বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার গুরুত্ব বিশ্বমঞ্চে তুলে ধরতে হবে। বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার ওপর তারা জোর দেন। হাজার বছরের ঐতিহ্যবাহী বাংলা ভাষার মর্যাদা যেন যুক্তরাজ্যে বেড়ে ওঠা Read More