হবিগঞ্জে রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি উত্তোলন, জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার পৌর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মারুফ রহমান নামে এক ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২১ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মারুফ রহমান উপজেলার জলসুখা ইউনিয়নের আতাউর রহমানের পুত্র। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি একটি চক্র উপজেলার বিভিন্ন স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলন করে বিক্রি করে আসছিল। এরই প্রেক্ষিতে শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পৌরসদরের সিএনজি স্ট্যান্ড Read More