রাজধানীর যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরতর আহত হয়েছেন আরও একজন।রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে মীর হাজারীবাগের ঘন্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন আজিজুল ইসলাম। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। আরও পড়ুন: যশোরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য নিহত স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয় ও পথচারীরা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।