হারাগাছে আসা নিয়ে কিছু ঘটলে দায় বিএনপি হাইকমান্ডকে নিতে হবে: আখতার

জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘিরে উত্তপ্ত রংপুর-৪ এলাকায় নতুন করে রাজনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে। বিএনপি মনোনীত প্রার্থীর পরাজয়ের পর ধারাবাহিক কর্মসূচির প্রেক্ষাপটে এবার নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের হারাগাছ সফর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে।