নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ ‘এ’ দল। এই দুদল ইমার্জিং এশিয়া কাপ নামে ২০২৩ সালের সবশেষ আসরের ফাইনালেও মুখোমুখি হয়েছিল।সেটি ছিল এই প্রতিযোগিতার প্রথম আসর। যা এখন নাম বদলে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সে রূপ নিয়েছে। প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, বাংলাদেশ কি এবার ভাগ্য বদলাতে পারবে?এই আসরে ভারতের তুলনায় বাংলাদেশের মেয়েদের পারফরম্যান্স ভালো। গ্রুপপর্বে ভারত এক ম্যাচে হেরে গেলেও বাংলাদেশ ৩ ম্যাচের সব কটি জিতে সেমিফাইনালে উঠে। সেমিতে পাকিস্তানকে হারায় তারা। অন্যদিকে ভারত হারায় শ্রীলঙ্কা ‘এ’ দলকে।আরও পড়ুন: ওনার অধীনে ক্রিকেট একটা অবস্থানে যাওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রসঙ্গে ফারুকবাংলাদেশ ‘এ’ একাদশইশমা তানজিম, শামিমা সুলতানা, শারমিন সুলতানা, ফাহিমা খাতুন (অধিনায়ক), লতা মণ্ডল, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, সাদিয়া আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, সানজিদা আক্তার মেঘলা ও ফারিহা তৃষ্ণা।ভারত ‘এ’ একাদশনন্দিনী কাশ্যপ, ভ্রিন্দা দিনেশ, আনুষ্কা শর্মা, তেজাল হাসাবনিস, রাধা যাদব (অধিনায়ক), মমতা মদিওয়ালা, মিনু মানি, তানুজা কানওয়ার, সোনিয়া মেন্দিয়া, প্রেমা রাওয়াত ও সাইমা ঠাকুর।