প্রথম ম্যাচেই মেসিদের হার

মেজর লিগ সকারে মৌসুমের উদ্বোধনী ম্যাচে হারে দেখেছে ইন্টার মায়ামি। লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে বড় ব্যবধানে হেরেছে মেসিদের দল।  পুরো ম্যাচেই নিষ্প্রভ ছিল মায়ামি। তাই সুযোগ কাজে লাগিয়ে গোল করে জয় নিশ্চিতে ভূমিকা রাখেন ডেভিড মার্টিনেজ, ডেনিস বুয়াঙ্গা ও নাথান অরডাজ। প্রথমার্ধে স্বাগতিক লস অ্যাঞ্জেলেসের আধিপত্য ছিল স্পষ্ট। মজবুত রক্ষণভাগে প্রতিপক্ষের সব প্রচেষ্টাই নষ্ট করে দেয় তারা।... বিস্তারিত