যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার আগে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচন নিগে সরব ছিলেন আমিনুল হক। সরকারের হস্তক্ষেপেত কারণে ওই নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল বলেও মন্তব্য করেন তিনি। দায়িত্বে আসার পর অবশ্য বিসিবিকে নিয়ে এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেননি ক্রীড়া প্রতিমন্ত্রী। বিসিবির ফিন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুলের বিশ্বাস, দায়িত্বশীলভাবেই সবকিছু দেখভাল করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী।বিসিবির বর্তমান কমিটিতে সবচেয়ে আলোচিত পরিচালক এম নাজমুল ইসলাম। বিভিন্ন বেফাঁস মন্তব্যের কারণে বারংবার আলোচনায় এসেছেন তিনি। এবার তিনি মন্তব্য করলেন ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে। নাজমুল জানান, আমিনুল হক দায়িত্বে আসার আগে বিসিবিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করলেও, এখন বাস্তবতা ভিন্ন। দায়িত্বশীলভাবেই ক্রীড়া সবকছু দেখভাল করার আহবান জানান তিনি।গণমাধ্যমকে নাজমুল বলেন, ‘আমার মনে হয় উনি (আমিনুল) আগে বলেছেন, এখন মনে হয় একই কথা বলেননি। কারণ সরকারে থাকার আগে এবং পরের কথায় ভিন্নতা থাকে। আগে হয়তো যেভাবে বলেছেন এখন সেভাবে বলছেন না। এই বিষয়ে আমার বলার কিছু নেই। দায়িত্বের জায়গা থেকে দায়িত্ব নিয়ে কথা বললে ভালো হয়।’বাংলাদেশের বাস্তবতায় সরকার পরিবর্তনের পর বিভিন্ন অঙ্গনে পরিবর্তন আসতে থাকে। বিসিবিতে সেরকম কোনো আভাস আছে কিনা বা কাজ করার পরিবেশ কেমন, সেই প্রশ্নের উত্তরে নাজম বলেন, ‘আগে যেভাবে কাজ করছিলাম, এখনও সেভাবেই কাজ করছি। আমরা একটা নির্বাচিত বোর্ড, যে সরকার এসেছে সেটাও নির্বাচিত। সবাই সবার নর্মস (নিয়ম) অনুযায়ী চলে। আমরাও আমাদের নিয়ম অনুযায়ী চলব। সরকার বিবেচনা করবে কীভাবে কী চলবে। আমরা এখনও সেভাবেই কাজ করছি।’ আরও পড়ুন: সুপার এইটের গ্রুপিং নিয়ে সমালোচনায় আইসিসির হয়ে ব্যাট চালালেন গাভাস্কারনাজমুলরা নিজেদের নির্বাচিত প্রতিনিধি দাবি করলেও বিসিবির নির্বাচন নিয়ে জটিলতা এখনও কাটেনি। জানা গেছে, নির্বাচন থেকে সরে যাওয়া ক্রীড়া সংগঠকরা ইতোমধ্যে সংগঠিত হতে শুরু করেছেন। বিসিবির বর্তমান বোর্ডের বিরুদ্ধে আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তারা। ফবস এই বিষয়ে কোনো মন্তব্য না করে নিজেদের কাজটাই করে যেতে চান নাজমুলরা।তিনি বলেন, ‘যারা বলছে তারা বলছে। তাদের কথা তো আটকে রাখতে পারব না। মামলা নিয়ে আমাদের কোনো ধরনের মন্তব্য নেই। কোর্টের কিছু থাকলে তা নিয়ে কথা বলা সাবজুডিস (বিচারাধীন), আমি এ ব্যাপারে কথা বলতে রাজি না।’