বাগেরহাটে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বিএনপি অফিস

বাগেরহাটের শরণখোলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ওয়ার্ড বিএনপির অফিস।শনিবার (২১ ফেব্রুয়ারি) শেষ রাতে শরণখোলায় উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লিটন জানান, শনিবার ভোর রাতে স্থানীয়রা ওয়ার্ড বিএনপির অফিস আগুনে পুড়তে দেখে এলাকাবাসী ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে অফিসের ভেতরে থাকা আসবাবপত্রসহ অফিসটি পুড়ে যায়। অফিসের কাছে একটি খালি কেরোসিনের বোতল পাওয়া গেছে।আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি অফিসে আগুন, স্বতন্ত্র প্রার্থীর প্রতি অভিযোগশরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।