গত মাসের দেশব্যাপী বিক্ষোভের সময় হাজার হাজার মানুষের হত্যার জন্য ইরান সরকার আবারও ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। খবর আল জাজিরার।শনিবার (২১ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, সরকার ৩,১১৭ জনের একটি তালিকা প্রকাশ করেছে, যাদের তিনি সাম্প্রতিক সন্ত্রাসী অভিযানের শিকার হিসেবে বর্ণনা করেছেন। যার মধ্যে প্রায় ২০০ জন নিরাপত্তা কর্মীও রয়েছেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘কেউ যদি আমাদের তথ্য নিয়ে আপত্তি তোলেন, তাহলে দয়া করে প্রমাণ দিন।’ আরও পড়ুন:ইরানের একটি বিমান বিধ্বস্ত, পাইলট নিহত আরাঘচি আগে বলেছেন যে, তালিকার ৬৯০ জন ‘সন্ত্রাসী’ ছিলেন যারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের নির্দেশে এবং অর্থায়নে বিক্ষোভ চালিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, বিক্ষোভের সময় ৩২,০০০ মানুষ নিহত হয়েছেন। ট্রাম্পের এই কথা বলার কয়েক ঘন্টা পরে আরাঘচির এই মন্তব্য এলো। ট্রাম্প আরও বলেছেন, বর্তমান সরকারের অধীনে ইরানের জনগণ নরকে বাস করেছেন।’এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে একটি ন্যায্য চুক্তির পক্ষে কথা বলার জন্য একাধিক মার্কিন সংবাদমাধ্যমের সাথে কথা বলছেন। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার হুমকিতে এই অঞ্চলে যুদ্ধের আশঙ্কা ক্রমশ তীব্র হচ্ছে, যখন শনিবার সার্বিয়া সর্বশেষ দেশ হিসেবে তার সকল নাগরিককে অবিলম্বে তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে।অন্যদিকে, ইরানে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মাই সাতো বলেছেন, বিক্ষোভে ২০,০০০ এরও বেশি বেসামরিক নাগরিক নিহত হতে পারেন। গত ডিসেম্বরে শুরু হওয়া বিক্ষোভের সময় সহিংসতা চরমে পৌঁছানোর পর দেশব্যাপী ইন্টারনেট বন্ধ রাখা হয়। ফলে সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়ে বলে গণমাধ্যমের খবরে বলা হয়। আরও পড়ুন:ইরানে ব্রিটিশ দম্পতির ১০ বছরের কারাদণ্ডইরানে অর্থনৈতিক সংকট থেকে বিক্ষোভ শুরু হলেও পরে তা সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরকারের দমন-পীড়ন চালানোর প্রতিবাদে ট্রাম্প ইরানে সামরিক হামলা চালানোর হুমকি দেন।