ক্যান্সারে মারা গেলেন ঢাবির সহযোগী অধ্যাপক জাকারিয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।যুক্তরাজ্যের বার্মিংহামের মেরি কুরি ওয়েস্ট মিডল্যান্ডস হসপিসে বাংলাদেশ সময় গত বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এটিএম জাকারিয়া খানের স্ত্রী নুশরাত তাশমিন ঢাবির ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের সহকারী অধ্যাপক। তাদের ১ ছেলে রয়েছে। আরও পড়ুন: জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খান শিক্ষা ছুটি নিয়ে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে গবেষণারত ছিলেন। ঢাবির জনসংযোগ দফতর থেকে জানানো হয়েছে, সহযোগী অধ্যাপক এটিএম জাকারিয়া খানের মরদেহ সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ঢাকায় আসবে। শিক্ষক ও শিক্ষার্থীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামী মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার মরদেহ ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট চত্বরে রাখা হবে। ওইদিন বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’য় নামাজে জানাজা শেষে রায়ের বাজার কবরস্থানে দাফন করা হবে।