চাঁদাবাজি: আদাবরে কারখানার কর্মীকে কুপিয়ে জখম, আটক ৫

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় থামছে না চাঁদাবাজি-ছিনতাইয়ের ঘটনা। শনিবার (২১ ফেব্রুয়ারি) এমব্রয়ডারি ফ্যাক্টরিতে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় রাসেল জুনায়েদ গ্যাং। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। চাঁদাবাজি ও ছিনতাইয়ের ঘটনায় আদাবর থানা ঘেরাও এবং মামলা করেছেন ব্যবসায়ীরা।চাঁদাবাজি-সন্ত্রাসী কর্মকাণ্ডের যেন অভয়ারণ্য মোহাম্মদপুর। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে আবির এমব্রয়ডারি ফ্যাক্টরিতে চাঁদাবাজি করতে গিয়ে এক কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ক্ষোভে রাস্তায় নেমে আসেন ব্যবসায়ীরা। পরে আদাবর থানায় মামলা করেন ওই প্রতিষ্ঠানের ব্যবসায়ী। এরপর অভিযুক্ত রাসেলের বাবাকে হেফাজতে নেয় পুলিশ। খবর পেয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন। চাঁদাবাজদের রুখতে সবার সহযোগিতা চান তিনি। আরও পড়ুন: চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে এদিকে সিসিটিভি ফুটেজে দেখা যায়, মোহাম্মদপুরের বসিলার সিটি হাউজিং এলাকায় গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৫৭ মিনিটে ৫ থেকে ৫টি মোটরসাইকেলে করে কয়েকজন দাঁড়ান শাহীনের গ্যাসের দোকানের সামনে। দোকানে মালিক উপস্থিত না থাকলেও ছিলেন কর্মচারী। মোটরসাইকেলে আসা ব্যক্তিরা দোকনের কর্মচারীকে হুমকি দিচ্ছেন। কথা বলার এক পর্যায়ে মোটরসাইকেলে আসা এক ব্যক্তির হাতে ইলেকট্রিক একটি বস্তু দিয়ে ঘরে শক দেন। দোকানের কর্মচারী জানান, ইলেকট্রিক শক দেয়ার পর তার কাছে ২ লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে মালিককে শুট করা হবে বলেও হুমকি দেয়া হয়। দোকানের মালিক অভিযোগ করেন, সপ্তাহখানেক আগে থেকেই ২ লাখ টাকা চাঁদা চেয়ে তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিলেন ফারুক নামে এক ব্যক্তি। আরও পড়ুন: সারাদেশে সড়কে চাঁদাবাজির সুযোগ নেই: পানিসম্পদ মন্ত্রী এ ঘটনায় কঠোর অবস্থানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরাও। সন্ত্রাসীদের প্রশ্রয় না দেয়ার হুঁশিয়া দেন তারা। মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে একদিনে তিনটি সন্ত্রাসী ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে পুলিশ।