নারীদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে টস জিতে ব্যাট নেয়া ভারতের মেয়েরা শুরুতে বাংলাদেশের মেয়েদের বোলিং সামলাতে হিমশিম খাচ্ছিল। নবম ওভারের প্রথম বলে ভারত নারী 'এ' দল যখন চতুর্থ উইকেট হারায় তখন স্কোরকার্ডে যোগ হয়েছে মোটে ৪৪ রান। এরপরই তেজাল হাসাবনিস ও অধিনায়ক রাধা যাদবের ব্যাটে ঘুরে দাঁড়ানোর শুরু ভারতীয়দের। দুজনের ব্যাটে চেপে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে ভারত নারী 'এ' দল।রোববার (২২ ফেব্রুয়ারি) ব্যাংককে নারীদের এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্টের ফাইনালে জয়ের জন্য বাংলাদেশ নারী 'এ' দলকে ১৩৫ রানের লক্ষ্য দিয়েছে ভারত নারী 'এ' দল।টস জিতে আগে ব্যাটিং নেয়া ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করেছে। এদিন নন্দিনী ক্যাশ্যাপ ও দীনেশ বৃন্দার ওপেনিং জুটিতে ৫ ওভারে ৩০ রান সংগ্রহ করে ভারত। এই জুটি ভেঙে টাইগ্রেসদের ব্রেকথ্রু এনে দেন ফাতেমা জাহান।আরও পড়ুন: ভারতের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ১৭ বলে ১৯ রান করে বোল্ড হন বৃন্দা। পরের ওভারে নন্দিনী (১৫ বলে ৮) রানআউট হয়ে যান। ভারতের বিপদ আরও বাড়ে ফারজানা ইয়াসমিনের ওভারের পরের বলে মিন্নু মানিও (গোল্ডেন ডাক) আউট হয়ে গেলে।বিপর্যয় সামাল দেয়ার আগেই আঘাত হানেন ফাহিমা। ভারতের স্কোরকার্ডে যখন ৪৪ রান, আনুস্কাকে বোল্ড করেন বাংলাদেশের অধিনায়ক ফাহিমা।এরপরেই তেজাল আর রাধার ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। ৫০ বলে এই জুটি গড়ে ৬৯ রান। ৩০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৬ রান করে ফাহিমার বলে আউট হন রাধা।আরও পড়ুন: ভারতের বিপক্ষে ‘চাপে আটকে’ যাচ্ছে পাকিস্তান: শোয়েব আখতারএকাই লড়াই চালিয়ে যান তেজাল। পূর্ণ করেন অর্ধশতক। শেষ পর্যন্ত খেলে ৩৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি।বাংলাদেশের পক্ষে ফাহিমা ২৫ রানে ৪ উইকেট শিকার করেন। ফারজানা ও ফাতেমা ১টি করে উইকেট ভাগাভাগি করেন।