বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সেলিমা রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ২৪ মিনিটে বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।পোস্টে বলা হয়, হৃদরোগে আক্রান্ত সেলিমা রহমানকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন।আরও পড়ুন: দেড় বছরেরও বেশি কাঁধে করে মাকে হাসপাতালে নিচ্ছেন বিস্ময়কর তরুণসেলিমা রহমানের দ্রুত আরোগ্যের জন্য তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।