শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেলসহ সব ন্যায্য দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে জোট নেতাদের এই আশ্বাস দেন তিনি।শিক্ষকদের কোনো দাবি নিয়ে আর কখনো মন্ত্রণালয়ে যেতে হবে না বলেও প্রতিশ্রুতি দেন শিক্ষামন্ত্রী।আরও পড়ুন: শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রীএ সময় দুর্নীতিমুক্ত শিক্ষা মন্ত্রণালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, শিক্ষার সব কারিকুলামকে এক ছাতার নিচে নিয়ে আসা হবে।