ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলার প্রতিবাদ করায় বালু দস্যুদের গুলিতে একই গ্রামের ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন।রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, চরলাপাং গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে অর্ধশতাধিক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছিল। এতে নদী তীরবর্তী চরলাপাং গ্রামসহ আশপাশের এলাকা নদী ভাঙনের কবলে পড়ে। আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্যের জেরে যুবক গুলিবিদ্ধ বালু তোলায় বাধা দেয়ায় ড্রেজারে থাকা অস্ত্রধারীরা গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে অন্তত ৩ জন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।