নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘প্রেশার কুকার’র নতুন পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। নতেুন পোস্টারে বুবলীসহ ৪ নায়িকার ঝলমলে উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের।শনিবার (২১ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুকে ‘প্রেশার কুকার’ সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেন বুবলী। পোস্টারে শবনম বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত এবং স্নিগ্ধা চৌধুরী- এ ৪ নায়িকার ভিন্ন আবহে নিজেকে উপস্থাপন করেছেন। যা দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। ক্যাপশনে বুবলী লেখেন,‘প্রেশার কুকার’ আসছে ঈদ উল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে। পরিচালক রায়হান রাফি। বুবলী আরও লেখেন,এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে। আরও পড়ুন: মাদককাণ্ডে মুখ খুললেন মেহজাবীন এমন পোস্টের পরপরই সিনেপ্রেমীদের প্রশংসায় ভাসছেন নায়িকা। নতুন সিনেমার জন্য অনেকেই প্রিয় নায়িকাকে জানান শুভ কামনা। আরও পড়ুন: ওমরাহ করতে সৌদিতে তানহা তাসনিয়া ও নদী খন্দকার