বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্যাটার সোবহানা মোস্তারি আইসিসির মাসসেরার মনোনয়ন পেয়েছেন। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে গতকাল শনিবার সংক্ষিপ্ত তালিকায় তার ঠাঁই হয়। জানুয়ারির সেরা খেলোয়াড়ের তালিকায় তার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের পেসার তারা নরিস এবং আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস। ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ইংল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশকে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ব্যাট হাতে ৬ ম্যাচে ৪৫.৮ গড়ে করেন ২২৯ রান। ব্যাটিং করেন ও ১৪৫.৮৫ স্ট্রাইক রেটে। তার সেরা পারফরম্যান্স ছিল থাইল্যান্ডের বিপক্ষে ৪২ বলে ৫৯ রানের ইনিংস। ইনিংসটি সানা ৯ চার ও একটি। স্কটল্যান্ডের বিপক্ষে খেলেন ৪৭ রানের ইনিংস। আরও ৩ ইনিংসে ৩০ রানের বেশি। বল হাতে শিকার করেন একটি উইকেটও। অন্যদিকে, যুক্তরাষ্ট্র মূল পর্বে উঠতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়ে শীর্ষ উইকেটশিকারি হন তারা নরিস। ব্যাট হাতে করেন ৩৯ রান। আয়ারল্যান্ড অধিনায়ক গ্যাবি লুইস ছয় ম্যাচে ১২৪.৮৭ স্ট্রাইক রেটে ২৫২ রান করে দলকে বিশ্বকাপে তুলতে নেতৃত্ব দেন। বাংলাদেশের বিপক্ষে তার ৭৩ রানের ইনিংসটি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আইএন