নিলামের মাধ্যমে আরও ১২৩ মিলিয়ন বা ১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ৮টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা। আরও পড়ুন: চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নরচলতি ফেব্রুয়ারি মাসে মোট ১৪৪ কোটি ৮০ লাখ ডলার কেনা হয়েছে। এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৫৩৮ কোটি ১৫ লাখ বা ৫.৩৮ বিলিয়ন ডলার।