বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক দুটি সফল অভিযান চালিয়ে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোরে ঘুমধুম ইউনিয়নের কাঁকড়া ব্রিজ ও পার্শ্ববর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়। এ সময় মাদক পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল শনিবার ভোর ৫টা ৩০ মিনিটে কাঁকড়া ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযানে ৮০ হাজার পিস ইয়াবাসহ বছির আহম্মেদ (৫০) নামক এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি বালুখালী এফডিএমএন ক্যাম্প-৯ (ব্লক এইচ-১) এর বাসিন্দা।অন্যদিকে, এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪০ মিনিটে একই ব্যাটালিয়নের বাইশফাঁড়ী বিওপির একটি দল সীমান্ত পিলার-৩৬ সংলগ্ন বাঁশঝাড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।আরও পড়ুন: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলি, ৯ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধারকক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি আরও বলেন, 'সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'