স্থানীয় নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে, সংসদের দিকে তাকিয়ে ইসি

স্থানীয় সরকার নির্বাচন দলীয় নাকি নির্দলীয় প্রতীকে হবে- এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সংসদের দিকে তাকিয়ে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার(২২ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ তথ্য জানান।