চবিতে হচ্ছে বিএনসিসি ও প্রেস ভবন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিএনসিসি ভবন, প্রেস ভবন ও ট্রান্সপোর্ট কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এ ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চবি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ আবু দাউদ মুহাম্মদ মামুন। এ তিনটি গুরুত্বপূর্ণ ভবনের কাজের মেয়াদ এক বছর। ভবন নির্মাণের কাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আরও পড়ুন: চবিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও মাতৃভাষায় শিক্ষার দাবিতে মানববন্ধন এ সময় আরও উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. আবদুর রহমান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, আইন অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ তালুকদার, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) প্রফেসর মমতাজ উদ্দিন আহমদ, প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন মিঝি, চাকসু কেন্দ্রের পরিচালক প্রফেসর মোহাম্মদ জাহেদুর রহমান চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।