সবুজ না বাদামি কোন নারকেলের পানি শরীরের জন্য বেশি ভালো
গরম পড়লেই কিংবা রোজার দিনে ইফতারের আগে বাজারে গেলেই ঠান্ডা একটা নারকেল হাতে নিতে ইচ্ছে করে। কিন্তু তখনই প্রশ্ন—সবুজ কচি নারকেল, নাকি পরিপক্ব বাদামি? দুটিই সতেজ, দুটিই প্রাকৃতিক। তবু পুষ্টিগুণে রয়েছে সূক্ষ্ম পার্থক্য।