অন্তর্বর্তী সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদের সৎভাই ও যশোর-১ আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক।রোববার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, শেখ আফিল উদ্দিন ও তার স্ত্রীর বিরুদ্ধে ৬২ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। গণঅভ্যুত্থানের পর গত দেড় বছরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অধিকাংশ মন্ত্রী-এমপির বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুদক জানায়, অন্তর্বর্তী সরকারের সাবেক বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আহমেদের সৎভাই শেখ আফিল উদ্দিন, তার বিরুদ্ধে মামলাটি দীর্ঘদিন ধরে ঝুলে ছিল। অবশেষে মামলাটি দায়ের করা হলো।